,

রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণে নিখোঁজ ৩

news-image

অনলাইন ডেস্ক : আজভ সাগরের কার্চ প্রণালীর কাছে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার রাশিয়ার এ তেল ট্যাঙ্কারটি রোস্তভ-অন-ডন বন্দরের দিকে যাচ্ছিল। রুশ ফেডারেল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জেনারেল হাজি আসলানভ নামের এ ট্যাঙ্কারে তেল বহন করা হচ্ছিল না। তবে জাহাজে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৪০০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।

তেল ট্যাঙ্কারে ১৩ জন আরোহী ছিলেন যার মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন নিখোঁজ। বাকি চারজন জাহাজের ডেকেই অবস্থান করছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য