,

মোংলা বন্দর জেটি প্রথমবারের মতো জাহাজে পরিপূর্ণ

news-image

বাগেরহাট প্রতিনিধি : অতীতের সব রেকর্ড ভেঙ্গে বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণ হলো মোংলা বন্দর জেটি। রবিবার রাতে ৫টি জাহাজ একসাথে বার্থিং করায় বন্দর জেটি জাহাজে পরিপূর্ণতা পায়।

রবিবার রাতে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলার জেটিতে অবস্থান করছে লাইবেরিয়ার পতাকাবাহী জেনারেল কার্গো নিয়ে এমভি ডেইজি, সিংগাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটারিয়া/০৪৭৯ ডব্লিউ, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটাহরম্যাট, পানামা পতাকাবাহী প্রজেক্ট কার্গো নিয়ে এমভি হনর পেসক্যার্ডস ও মালয়েশিয়া পতাকাবাহী গাড়ি নিয়ে এমভি মালয়েশিয়া স্টার জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান রাতে বাংলাদেশ প্রতিদিনকে জানান, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষপেরে ফলে মোংলা এখন ক্রমশই উন্নতির দিকে ধাপিত হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় জেটির ও চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়ায় একই সাথে ৫টি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। এর ফলে মোংলা বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশি জাহাজে পরিপূর্ণ হয়েছে।

জেটিতে ৫টি জাহাজ আর বন্দরের বহিনোঙ্গরে আরো ৬টিসহ মোট ১১টি জাহাজ বন্দরে অবস্থান করছে। পাইপ লাইনে আরো জাহাজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট