,

বায়ু দূষণে পাঁচ লাখ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ভারত

news-image

অনলাইন ডেস্ক : গেল বছরে বিশ্বজুড়ে বায়ু দূষণের কারণে প্রায় পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে গেল বছর সারাবিশ্বে প্রায় ৬৭ লাখ মানুষ মারা গেছে। শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ভারত এবং সাব সাহারা অঞ্চলে।

মার্কিন গবেষণা কেন্দ্র হেলথ এফেক্ট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে।

বায়ু দূষণের কারণে শুধু ভারতেই এক লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। সাব সাহারায় এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৩৬ হাজার।
গবেষণায় দেখা গেছে, এসব শিশুরা জন্মের এক মাসের মধ্যেই মারা গেছে। শিশুদের মায়েরা গর্ভাবস্থায় উচ্চ মাত্রায় বায়ু দূষণের সংস্পর্শে আসার কারণে শিশুদের ওজন কম হয়। অপরিপক্ব শিশুর জন্ম হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

রান্নায় ব্যবহৃত জ্বালানির বিষাক্ত ধোঁয়া শিশু মৃত্যুর একটি বড় কারণ বলে জানানো হয়েছে গবেষণাটিতে। অপরিপক্ব শিশুর জন্ম এবং ওজনে কম এই দুটো কারণ বড় ধরনের জটিলটা সৃষ্টি করতে পারে। এসব কারণকে দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য