,

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

news-image

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটেছে। তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।

রোববার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌমিত্রের শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গেছে। প্লেটলেটের সংখ্যাও অত্যন্ত কম। বেড়ে গেছে ইউরিয়ার পরিমাণ। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সচল থাকলেও বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তার রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাই তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।

দুই সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা আবারও সঙ্কটজনক হয়ে পড়েছে।

সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। তার ফলে তিনি বেশিরভাগ সময়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।

১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য