,

আজ বিজয়া দশমী

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শুভ বিজয়া দশমী। শারদীয় দুর্গাপূজার শেষ দিন। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। এদিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব।

দশমীর দিনে সকাল ৬টা ৪৫ মিনিট পর শ্রী শ্রী দেবীর দশমী বিহিত পূজারম্ভ প্রতিমা- নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হবে। দর্পণ বিসর্জনের পর বিকেলে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরবেন।

এবার দুর্গাপূজায় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে না। বিসর্জনের জন্য একটি ট্রাকে একসঙ্গে অনেক মানুষ গেলেও এবার একটি ট্রাকে প্রতিমা বিসর্জনের জন্য ১০ জন যেতে পারবেন।

একদিকে করোনার প্রভাব অন্যদিকে থেমে থেমে রাজধানীতে বৃষ্টি এ দুয়ে মিলে ষষ্ঠীর দিন থেকে পূজা মণ্ডপগুলো ছিল জনসমাগমহীন। অঞ্জলির সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের কিছুটা ভিড় থাকলেও অন্য সময় ছিল ফাঁকা। তবে নবমীর দিন সকাল থেকেই মণ্ডপে ছিল ভক্তদের ভিড়।

রবিবার সরেজমিনে রাজধানীর পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে আগের দু’দিন প্রায় ঘরবন্দী থাকা দর্শনার্থী ও পূজারিরা এদিন সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় জমান। সকালেই পূজা শেষে ভক্ত-অনুরাগীরা মহানবমীর অঞ্জলিতে অংশ নেন।

ঢাকেশ্বরী মন্দিরে পরিবার নিয়ে আসা তন্ময় কান্তি রায় দেশ রূপান্তরকে বলেন, গত তিন দিন বৃষ্টির কারণে কোথায় যাওয়া হয় নি, এই আজকেই পরিবার নিয়ে মায়ের দর্শনে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে আমরা সবাই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলেই আর বাড়ি বসে থাকতে চাই না। তার ওপর আজ নবমী, এ দুর্গোৎসবের জন্য আবার এক বছরের অপেক্ষা। তাই চলে এলাম।

আরেক ভক্ত রাজু সরকার বলেন, আজকেই প্রথম এলাম মণ্ডপে। আজকের দিনটা চলে গেলেই আবার গোটা এক বছরের অপেক্ষা। তাই পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপের সামনে এসে মায়ের কাছে প্রার্থনা করলাম। যাতে করে আমরা দ্রুত করোনা থেকে মুক্তি লাভ করতে পারি।

মাকে শেষ দেখা দেখতে সুদীপ সাহা নামের এক ভক্ত বলেন, আর একদিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবীদুর্গা। তিনি পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, সোমবার বিজয়া দশমীর দিন শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মণ্ডপ বা মন্দির কর্তৃপক্ষ স্বউদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য