,

সাকিব ফিরছেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকেই মুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। মাঠের লড়াইয়ে ফেরার জন্যও খুব বেশি অপেক্ষা করতে হবে না তাকে।

সব ঠিক থাকলে ১৫ নভেম্বর শুরু হতে পারে বিসিবি আয়োজিত পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এই আসরটিই হতে যাচ্ছে সাকিবের ফেরার টুর্নামেন্ট।

রবিবার ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’ এর ফাইনাল শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা বিষয়ে প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘সাকিব চলে আসবে (যুক্তরাষ্ট্র থেকে)। ওর সঙ্গে আমার কথা হয়েছে…। ও আমাদের এই টুর্নামেন্ট খেলবে এটা নিশ্চিত করেছে। এরমধ্যে ওর দলও হয়ে যাবে। ওর দলের সঙ্গেই অনুশীলন করবে।’

জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছর ২৯ অক্টোবর আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করে সাকিবকে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ সাকিব মাঠে ফিরতে পারবেন আসছে ২৯ অক্টোবরই।

সাকিবকে অবশ্য নিষেধাজ্ঞার সময়ে খুব বেশি মাঠের ক্রিকেট মিস করতে হয়নি। কারণ করোনার কারণে মাঝে দীর্ঘ সময় ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট বন্ধ ছিল।

মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন কেবল ভারত সফর, পাকিস্তান সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে