,

করোনা পরীক্ষা করিয়ে ট্রফি দিলেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। নাজমুল একাদশকে সাত উইকেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। এই টুর্নামেন্টের ট্রফি দেওয়ার জন্য আজ রোববার সকালে করোনা টেস্ট করে তবেই মাঠে আসেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আজ রাতে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পর পাপর নিজেই এ কথা জানান। তিনি বলেন, ‘সকাল বেলা ওরা বলল-আপনাকে ট্রফি দিতে হবে। কিন্তু খেলোয়াড়রা তো বায়ো বাবলে (জৈব সুরক্ষিত পরিবেশে) আমি কীভাবে যাই। এরপর সকালেই টেস্ট করালাম আর নেগেটিভ রেজাল্ট পাওয়ার পরই মাঠে আসি।’

এভাবে বায়ো সিকিউর বাবলে টুর্নামেন্ট আয়োজন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন বিসিবি সভাপতি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরু হয় চলতি মাসের ১১ তারিখ। শেষ হয় আজ রোববার। তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশে ভাগ হয়ে নিজেরা নিজেরাই লড়েছেন টাইগাররা। শেষ পর্যন্ত হাসি নিয়ে ফিরেছে রিয়াদের দল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে