,

যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহ আকারে করোনা : ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ হাজার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জন্স হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টানা দ্বিতীয় দিন রেকর্ড শনাক্ত দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

স্থানীয় সময় শুক্রবার সাড়ে ৮টা থেকে শনিবার সাড়ে ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ৯৭৩ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। সরকারি হিসেবে আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ হাজার ১০ জন।

নতুন করে ৮৮ হাজার ছাড়ানো সংক্রমণ নিয়ে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৫ লাখ ৬৮ হাজার। অবশ্য ওয়ার্ল্ডো মিটারের হিসেব অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৮ লাখ ২৭ হাজার।

হপকিন্সের হিসেব মতে, ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৯০৬ জনের; মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০০। আর ওয়ার্ল্ডো মিটারের হিসেবে, দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩০ হাজার।

নতুন সংক্রমণের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলে। ৫০ অঙ্গরাজ্যের ৩৫টিতেই আক্রান্তের সংখ্যা বাড়তির দিকে।

করোনায় বৈশ্বিক আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই বহু আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আক্রান্তে তাদের পরেই রয়েছে ভারত; আর মৃত্যুতে দ্বিতীয়স্থানে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা