,

বসলো ৩৪তম স্প্যান : পদ্মা সেতুর ৫১০০ মিটার দৃশ্যমান

news-image

লৌহজং-(মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৪তম স্প্যানটি (সুপার স্ট্রাকচার)।

এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১০০ মিটার অর্থাৎ ৫ দশমিক ১ কিলোমিটার।

রোববার বেলা পৌনে ১১টার দিকে পদ্মা সেতুর ওপর (স্প্যান ২-সি) স্প্যানটি বসানো সম্পন্ন হয়। এর আগে ১৯ অক্টোবর পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসানো হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের জানান, মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ৩৪তম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) পদ্মা সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।

এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে সেতুর উদ্দেশে রওনা দেয় পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই।

প্রায় আধাঘণ্টা পর কাঙ্ক্ষিত পিয়ারের (৭ ও ৮ নম্বর পিলার) কাছে পৌঁছে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি। এর পর ক্রেন নোঙর করে পিয়ারে স্প্যান উঠানোর কার্যক্রম শুরু করা হয়।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। ২০২০ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ৩৩টি স্প্যান বসানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য