,

আগাম ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।

ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। সেখানে তার দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই আগাম ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি নাগরিক। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা।

শুক্রবার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

তৃতীয় ও চূড়ান্ত টিভি বিতর্কের এক দিন পরই শুক্রবার ছয় ‘ব্যাটল গ্রাউন্ড’ রাজ্যের অন্যতম ফ্লোরিডায় চতুর্থবারের মতো প্রচারণা চালান ট্রাম্প। বসে নেই বাইডেনও। বিতর্কের পরদিন নিজ রাজ্য ডেলাওয়ারে প্রচারণায় যোগ দেন তিনি। আগাম ভোট দেবেন প্রধান দুই প্রার্থীই। শনিবার (বাংলাদেশ সময় রোববার) ট্রাম্প ব্যাটেল গ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কেন্দ্রে নিজের ভোট দেবেন। বাইডেন ভোট দেবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায়।

শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোকে প্রচারণার কেন্দ্র বানিয়েছেন দুই প্রার্থী। বাইডেনকে সহায়তা করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণা করতে যাচ্ছেন ফ্লোরিডায়।

ইতোমধ্যেই মিয়ামি ও পেনসিলভানিয়ায় বাইডেনের হয়ে প্রচারণা করেছেন ওবামা। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মার্কিন নির্বাচনের প্রকল্পের দায়িত্বে থাকা মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, প্রায় ২১ শতাংশ ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছেন। যা ১৯০৮ সালের পর সর্বোচ্চ। টেক্সাসের ৭০ শতাংশ ইতোমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। ফ্লোরিডাতে ভোট দিয়েছেন ৪০ লাখ। ভার্জিনিয়া, ওহাইও ও জর্জিয়াতে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। আগাম ভোট দাখিলে রেকর্ড করেছে উইসকনসিন, রাজ্যটিতে ১১ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য