,

প্রথম এল ক্লাসিকোয় বার্সাকে ধসিয়ে দিল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : ‘পুরনো চাল ভাতে বাড়ে’। এল ক্লাসিকোয় প্রবাদটির সঠিক প্রয়োগ দেখাল রিয়াল মাদ্রিদ। বড় ম্যাচে বুড়ো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ। ক্যাম্প ন্যুতে সেটাও প্রমাণ করে দিল।শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে রামোস-মডরিচের গোলে রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ৩-১ গোলে বার্সাকে হারিয়েছে।

অনেক নতুনের এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছিল। শুরুর একাদশে জায়গা দিয়েছিল করিম বেনজেমা, টনি ক্রুস, সের্গিও রামোস, রাফায়েল ভারানে কিংবা কাসেমিরোদের। দলের তরুণেরও সমন্বয় ছিল।

অন্যদিকে বার্সা কোচ রোনাল্ড কোম্যানকে তরুণ দলেই ভরসা রাখতে হয়েছিল। কারণ তারা পুর্ণগঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরও বড় এই ম্যাচে অ্যান্তোনিও গ্রিজম্যানের মতো সিনিয়রদের বসিয়ে রাখা কোচের সাহসী সিদ্ধান্তই বলতে হবে।

পরপর দুই হারের পর গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের তরুণ মিডফিল্ডার ফেদে ভালভার্দে দলকে শুরুতে লিড এনে দেন। কিন্তু সেই লিড ধরে রাখতে দেয়নি বার্সা। তিন মিনিট পরেই ১৭ বছরে বয়সী তারকা বনে যাওয়া আনসু ফাতি শোধ করে দেন সেই গোল। শুরুতেই জমে যায় খেলা।

ওই জমাট ম্যাচ দ্বিতীয়ার্ধে নিজেদের পক্ষে নিয়ে নেন রিয়ালের ৩৪ বছর বয়সী দুই বুড়ো সের্গিও রামোস ও লুকা মডরিচ। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথমে ২-১ গোলের লিড এনে দেন ইনজুরি থেকে ফেরা রিয়াল অধিনায়ক রামোস। কর্ণার কিকের সময় বক্সে তাকে ফেলে দেন বার্সা ডিফেন্ডার ক্লিমেন্ট লিংলেট। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। গোল করতে ভুল হয়নি রামোসের।

এরপর ম্যাচের ৯০ মিনিটে দারুণ এক গোল করে ম্যাচটা বার্সার হাতের নাগাল থেকে বাইরে নিয়ে যায় বুড়ো মডরিচ। ভালভার্দের বদলি হিসেবে নেমে শেষ দিকে রদ্রিগো গোয়েসের দেওয়া বল থেকে গোলরক্ষক নেতোকে দারুণভাবে পরাস্ত করে গোল করেন তিনি। বনে যান এল ক্লাসিকোয় রিয়ালের অন্যতম হিরো।

জয়ের ম্যাচে ২০১৩ সালে রোনালদোর কোপা দেল রে এল ক্লাসিকো এবং ২০০৭ সালে লা লিগা ক্লাসিকোয় রুড ভ্যান নিস্টেলরোর পর পেনাল্টি থেকে এল ক্লাসিকোয় গোল করা রিয়াল ফুটবলার হলেন। আর হারের ম্যাচে ২১ শতকের সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে ক্লাসিকোয় গোল করার রেকর্ড গড়েছেন আনসু ফাতি। ভেঙেছেন গত মৌসুমের শেষ এল ক্লাসিকোয় গোল করে গড়া ভিনিসিয়াসের রেকর্ড।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে