,

মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে অস্ট্রেলিয়া, ফেরানো হচ্ছে যুদ্ধজাহাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে অস্ট্রেলিয়া। দেশটি বলছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে তারা আর কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। চার মাস আগে ক্যানবেরা তাদের সর্বশেষ ফ্রিগেট প্রত্যাহার করে নিয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে তারা নৌ উপস্থিতির অবসান ঘটাবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ পরিবেশ যখন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে এবং কেন্দ্রীয় সরকার নানামুখী চ্যালেঞ্জর মুখে পড়ছে তখন এই ঘোষণা এলো।

গত জুন মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্য থেকে এইচএমএএস টুউম্বা ফ্রিগেটকে দেশে ফেরত নিয়েছে। এ সম্পর্কে লিন্ডা রেইনল্ডস বলেন, মধ্যপ্রাচ্য থেকে নৌসেনা ফিরিয়ে নিলে নিজেদের অঞ্চলে মোতায়েন করা যাবে। মার্কিন নেতৃত্বাধীন জোটের অধীনে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অস্ট্রেলিয়ার যে যুদ্ধজাহাজ টহল দেয় তাও প্রত্যাহার করা হবে চলতি বছর। সূত্র : পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য