,

দীঘির সঙ্গে সিনেমা ছাড়লেন দিলেন বাপ্পী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘৫৭০’ শিরোনামের চলচ্চিত্রে সৈনিকের চরিত্রে অভিনয় করছেন নায়ক বাপ্পী চৌধুরী। আজ ছবিটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। চরিত্রের প্রয়োজনে চুল ছোট করতে হয়েছে তাকে। যা বড় হতে সময় প্রয়োজন।

‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের দীঘির সঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করা ছবিটির শুটিং আগামী মাসেই শুরু করতে চান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। রোমান্টিক গল্পের এই ছবিতে বাপ্পীর বড় চুল প্রয়োজন। তবে নকল চুল পরে অভিনয় করতে নারাজ বাপ্পী। তাই ছবিটি থেকে সরেই দাঁড়ালেন তিনি। ফিরিয়ে দিলেন চুক্তির টাকা।

এ বিষয়ে বাপ্পী চৌধুরী বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু স্যারের ছবিতে আমি এর আগেও কাজ করেছি। সব সময়ই উনার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। তিনি এই ছবিটির শুটিং আগামী মাসেই করতে চান। আর এই সময়ের মধ্যে আমার চুল বড় হবে না। নকল চুল নিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। তাই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি।

‘৫৭০’ শিরোনামের চলচ্চিত্রটি নিয়ে বাপ্পী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনা নিয়ে নির্মাণ হচ্ছে ‘৫৭০’ চলচ্চিত্রটি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। ছবিতে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সৈনিক চরিত্রে দেখা যাবে আমাকে। ছবিটি নির্মাণ করছেন আশরাফ শিশির। আগামী কাল ছবিটির শুটিং শেষ হবে আশা করি।

বাপ্পী আরো বলেন, ‘এ ছবির নায়ক বঙ্গবন্ধু। সামান্য এক সৈনিকের ভূমিকায় রয়েছি। আমি শিল্পী হিসেবে অনেক ভাগ্যবান। কারণ, এমন একটি চরিত্রে অভিনয় করতে পারছি, যে ছবিটি হাজার বছর বেঁচে থাকবে।’

১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে সিনেমাটির চিত্রনাট্য করা হচ্ছে। বাপ্পী ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ তিন শতাধিক শিল্পী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য