,

ইউটিউব থেকে সিলভার বাটন পেলেন ববি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। পর্দায় নিজেকে বারবারই তিনি ভিন্ন লুকে ধরা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নাম ‘ববস্টার ফিল্মস’। গড়ে তুলেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল।

প্রযোজনা প্রতিষ্ঠানটি শুরু পরেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ববস্টার ফিল্মস’ খোলেন। এরইমধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যার স্বীকৃতির পুরস্কার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন পেলেন ‘ববস্টার ফিল্মস’-এর কর্ণধার ববি।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, ‘সিলভার প্লে বাটন প্রাপ্তির কথাটা বেশ কিছুদিন আগেই ইউটিউব কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল। গত পরশু (২১ অক্টোবর) এটি হাতে পেলাম। যারা তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।’

গত বছরের জানুয়ারিতে এ নায়িকা তার প্রযোজিত ‘বিজলী’ ছবির গান ইউটিউবে প্রকাশ করেন। এরপর নিয়মিত এটি ছাড়াও ‘নোলক’ ছবির বিভিন্ন কন্টেন্ট চ্যানেলটিতে অবমুক্ত করেছেন। পাশাপাশি তার ফটোশুটের ভিডিও এখানে রয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য