,

গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল দুইজনের

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কাশিয়ানীতে ও দুপুরে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহিন মোল্লা (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মোল্লা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে। আহত নন্দন দত্ত (২২) ও কার্ত্তিক মণ্ডলকে (২৪) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সকালে প্রাইভেটকারে করে ফরিদপুরের ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মণ্ডল নামে দুই ব্যক্তি খুলনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাইভেটকার চালক শাহিন মোল্লার মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে আহত বাকি দুইজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা দুই ভাই-বোনকে চাপা দেয় পিকআপটি। এ ঘটনায় মারাত্মকভাবে আহত তাসফিয়া খানম (৩) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ভাই রাব্বি সিকদার (৬) আহত হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক আবু নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য