,

ঢামেক হাসপাতাল ৫ হাজার শয্যায় উন্নীত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবার সুবিধা বৃদ্ধি করতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে। জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটকে ৭০০ শয্যা থেকে খুব শিগগিরই ১২০০ শয্যায় উন্নীত করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নবনির্মিত কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২ এর উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এই সংকটকালেও দেশের স্বাস্থ্য খাত করোনা মোকাবিলার পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে অন্যদিকে নন-কোভিড চিকিৎসাসেবা বৃদ্ধি করা নিয়েও কাজ চলছে। ইতিমধ্যে দেশের আট বিভাগে আটটি উন্নতমানের ক্যানসার হাসপাতাল নির্মাণকাজের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের সব হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হয়েছে’।

অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সরকারের সফলতা তুলে ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানান জাহিদ মালেক।

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশের ভ্যাকসিনের স্বীকৃতি দেয়নি। যখনই কোনো দেশ স্বীকৃতি পাবে আমরা সবার আগে সেটি বাংলাদেশে নিয়ে আসব। ভ্যাকসিন আনতে সরকার অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা অব্যাহত রেখেছে’।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য