,

সিলেট মহানগর পুলিশের ১৯ কর্মকর্তা রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াসহ ১৯ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বদলির আদেশ জারি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হলো।

শিগগির আরো বড় ধরনের রদবদল আসছে বলে পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে। ওই তালিকায় দুই অতিরিক্ত আইজিপি, কয়েকজন ডিআইজি ও পুলিশ সুপারসহ অন্য পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে বদলি করা হয়েছে স্পেশাল প্রোটেকশন ব্যাটেলিয়ানের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে। সিআইডির পুলিশ সুপার মো.মোশাররফ হোছাইনকে রাজশাহীর পুলিশ একাডেমি, র‌্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি এম এ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, অ্যান্টি টেরোরিজম ইউনিট, পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ পুলিশের চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সুনন্দা রায়কে পুলিশ সদর দপ্তরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি নেছার উদ্দিন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, এসপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা