,

প্রেসিডেন্টস কাপের ফাইনাল হঠাৎ পিছিয়ে গেল

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত দল।

গত ১১ অক্টোবর এই দুই দলের লড়াই দিয়েই শুরু হয়েছিল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার সকালের খবর ছিল, শুক্রবার (২৩ অক্টোবর) নির্ধারিত সময় থেকে আধাঘণ্টা পিছিয়ে শুরু হবে এই ফাইনাল ম্যাচ। জুমার নামাজের কারণে ম্যাচ পেছানো হয়েছে বলে জানানো হয়। ফাইনালের জন্য দুই দল সেভাবেই নিজেদের প্রস্তুত করছিল।

তবে বিকালে জানা গেল, শুক্রবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের বল মাঠে গড়াচ্ছে না । একে আরও ২ দিন পিছিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (শুক্রবার) বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল হবে না। নতুন সূচি নির্ধারিত হয়েছে। দুই দিন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর রোববার ফাইনালটি মাঠে গড়াবে। সেদিন আধঘণ্টা পিছিয়ে নয়, এর আগে অনুষ্ঠিত অন্য সব ম্যাচের মতোই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ম্যাচটি দুই দিন পিছিয়ে গেছে বলে জানিয়েছে বিসিবি।

এছাাড়া ফাইনালকে ঘিরে সুখবর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য।

সেটা হলো – রিয়াদ বাহিনী আর শান্ত একাদশের ফাইনালটি সরাসরি দেখানো হবে টেলিভিশনে। বাংলাদেশ টেলিভিশন প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই খেলাটি সরাসরি দেখতে পাবেন। এতোদিন ধরে এই কাপের সব খেলা দেখা যাচ্ছিল ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। যা অনেকের কাছে সহজলভ্য ছিল না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে