,

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা এ কথা জানায়।

বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন– মাছ শিকারিদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ী গতকাল বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরও বলেন, গতরাতে কোস্টগার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ভূমধ্যসাগর হয়ে চরমঝুঁকি নিয়ে ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসনপ্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

আইওএমর তথ্যানুযায়ী, লিবিয়ার কোস্টগার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য