,

নবীনগরে আবারও খুন সহ দুই লাশ উদ্ধার 

news-image
নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভেলানগর গ্রামের মৃত বাবর আলী’র ছেলে হোসেন মিয়া (৫০) ও  উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে সুজন মিয়া (৪০) নামের দুই ব্যাক্তির মৃতদেহ বৃহস্পতিবার সকালে নবীনগর থানা পুলিশ উদ্ধার করে লাশদুটি  জেলা মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হওয়া উপজেলার রতনপুর গ্রামের দিনমজুর সুজন মিয়া বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার ভোরে রতনপুর পূর্ব পাড়া চকবাজারের পাশ্ববর্তী একটি পুকুরের দক্ষিণ পশ্চিম কোণাতে সুজনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকালে সুজনের শরীরে একাধিক আঘাতে চি‎‎হ্ন রয়েছে বলে জায়িছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ফকরুল ইসলাম।
ডায়াবেটিসে আক্রান্ত ভোলাচং গ্রামের হোসেন মিয়াকে তার শ্বাশুড়ি বুধবার রাতে পাতিল দিয়ে আঘাত করেছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে বৃহস্পতিবার সকালে তাকে জেলা সদর হাসপাতালে  নিয়ে যাওয়ার প্রাক্কালে তিনি মারা যান। পরিবারের সদস্যরা শ্বাশুড়ির বিরুদ্ধে আঘাত করার অভিযোগ আনলেও পুলিশের প্রাথমিক তদন্তে হোসেন মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, উদ্ধার করা দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য