,

আত্মঘাতী গোলে জয় পেল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল আত্মঘাতী গোলে হারিয়েছে আয়াক্সকে। ম্যাচের প্রথমার্ধে পাওয়া লিড ধরে রেখেই চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে দলটি।

বুধবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে এই প্রথম ডাচ দলটির বিপক্ষে জিতল লিভারপুল। আত্মঘাতী গোলটি তারা পেয়েছে ম্যাচের ৩৫ মিনিটে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে (সেই সময়ের ইউরোপিয়ান কাপ) ১৯৬৬ সালে প্রথম আয়াক্সের মুখোমুখি হয়েছিল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলে হেরে আসার পর তারা নিজেদের মাঠে করেছিল ২-২ ড্র।

নেদারল্যান্ডসের ক্লাবটির সঙ্গে লিভারপুলের লড়াই হয়েছে প্রায় সমানে সমান। বল দখলে সামান্য ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি সুযোগ তৈরিতেও কিছুটা আধিক্য দেখায় অলরেডসরা। তাদের ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে আয়াক্সের ১২টি শটের পাঁচটি ছিল গোলপোস্টের সীমানার ভেতরে।

গ্রুপের আরেক ম্যাচে মিতউইলানের মাঠে ৪-০ গোলে জিতেছে গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট আতালান্তা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে