,

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৭২৩ জনে। গত একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৫৪৫ জন। এখন পর্যন্ত তিন লাখ ৯৩ হাজার ১৩১ জন শনাক্ত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) ‍দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬টি। এখন পর্যন্ত মোট ২২ লাখ ছয় হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭০৪ জন। এখন পর্যন্ত সুস্থ তিন লাখ আট হাজার ৮৪৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ৪০৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩১৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের দুই জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে একজন এবং রংপুরে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন এবং একজন বাড়িতে মারা গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৬৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২১৫ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭২ হাজার ৪৭৫ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৪ হাজার ৬৩৯ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৬২৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৫৭০ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন পাঁচ লাখ সাত হাজার ৯৩৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৮১৩ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৮৮০ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য