,

ব্রাহ্মণবাড়িয়ায়  অবৈধভাবে পাহাড় কাটায় ভূমিদস্যুকে জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামাল মিয়া নামে এক ভূমিদস্যুকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাথারিয়াদ্বার গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়। পাহাড় কাটা আইনত তণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেন।
পরিবেশ আইন উপেক্ষা করেই এক শ্রেণীর ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় কেটে উজার করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা