,

নেত্রকোনায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উপজেলার ধলামূলগাঁও ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (চশমা) বেসরকারি ভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভোট গ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে নয়টায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মো. ফরিদ উদ্দিন আহমেদ।

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ওমর ফারুক। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী রজনী গন্ধা প্রতীক নিয়ে মোঃ রেজুয়ানুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৪৯ ভোট।

তৃতীয় স্থান নিয়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হালিম খান পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ১১ প্রার্থী। তারমধ্য ১০ জনই স্বতন্ত্র ছিলেন। তবে তারা প্রত্যেকেই ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী।
উল্লেখ্য, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩ মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা