,

মালাইকাকে বিয়ে করতে চাপ দেওয়া হচ্ছে অর্জুনকে!

news-image

বিনোদন ডেস্ক : ৩৫-এর অর্জুন। ৪৬-এর মালাইকা। বয়সের ফারাক বিস্তর। তবে প্রেম কি এত অঙ্ক জানে? সব হিসেব গুলিয়ে একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিন কাটছে তাঁদের। শুরুতে সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, এখন তাঁদের প্রেমের গোপন কথাটি আর গোপন নেই। হাতে হাত রেখে প্রায়ই বিভিন্ন জায়গায় এক সঙ্গে পৌঁছে যান এই ‘লাভ বার্ডস’, কখনও আবার চেনা পরিসর থেকে দূরে গিয়ে সময় কাটিয়ে আসেন নিজেদের মতো করে।

তবে প্রেম এত রগরগে হলে স্বাভাবিকভাবেই আসবে বিয়ের প্রসঙ্গ। কার্যত এই বিয়ের কথাই ‘চাপ’ হয়েছে দাঁড়িয়েছে অর্জুনের কাছে। মুম্বইয়ের সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তার পরিবার মালাইকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে অভিনেতার উপর। কিন্তু অভিনেতা কারোর কোনও কথা শুনতে রাজি নন। নিজের জন্য তিনি যা ভাল বুঝবেন, তা-ই করবেন।

অনেক চেষ্টার পর অর্জুনের পরিবারও এ বার হাল ছেড়ে দিয়েছে। তবে অর্জুন জানিয়েছেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই তিনি তার পরিবারের কথা ভাববেন।

মালাইকা-আরবাজের দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়ে ২০১৭ সালে। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর থেকেই মালাইকা-অর্জুনের প্রেমের গুঞ্জন শোনা যায়। অনেকেই অর্জুনকে মালাইকার বিবাহবিচ্ছেদের জন্য দায়ী করেন। নেটাগরিকদের একাংশের এই জুটির বয়সের ফারাক নিয়েও বিস্তর আপত্তি। যদিও এ সব কোনওদিনই ধর্তব্যে আনেননি অর্জুন বা মালাইকা। কাছের মানুষদের নিয়ে তাঁরা নিজেদের মতো করে খুশি। সম্প্রতি তাঁরা দু’জনেই কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য