,

ট্রাক্টরের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭)।

মাধবপুর থানা পুলিশের ওসি মো. ইকবাল হোসেন বলেন, মোটরসাইকেলযোগে তিন আরোহী মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুর সদরের দিকে যাচ্ছিলেন।

এ সময় মীরনগর নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামীর ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য