,

মোরাতার জোড়া গোলে জুভেন্তাসের জয়ে শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে জুভেন্তাস। কিয়েভে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে জয় তুলে নিয়েছেন আন্দ্রেয়া পিরলোর দল।

মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জয় পায় জুভেন্তাস। ইতালিয়ান ক্লাবটির হয়ে জোড়া গোল করেন আলভারো মোরাতা।

করোনা পজিটিভ ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছিল জুভেন্তাসের। প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়টা তাদের খুব সহজে যে এসেছে তা নয়। ম্যাচের ৪৬ ও ৮৪ মিনিটে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন মোরাতা।

একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে নামা জুভেন্তাস প্রথমার্ধে বেশ ভুগেছে। সমতায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় তুরিনের দল। সুবাদে এসেছে প্রত্যাশিত জয়।

সবশেষ ৯ বার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্তাস। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ১৯৯৬ সালের পর থেকে অধরা তাদের।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে