,

প্রেমে পাগলামি না থাকলে আদরকে লোকে পর্নোগ্রাফি বলবে, বললেন স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : দুটো শরীর। একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালোবাসার আলিঙ্গনে। ঠোঁটে ঠোঁট জড়িয়ে আছে। প্রেমের উষ্ণতা ঘন হয়ে নামছে অন্ধকারে। এ কি তবে পাগলামি? নাকি প্রেম? এক চেনা নারীকণ্ঠে উত্তর, ‘সব পাগলামির পেছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্ণোগ্রাফিই হয়ে যাবে।’ তার কথায়, ‘প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।’ কথাগুলো শোনা গেল ‘চরিত্রহীন ৩’-এর টিজারে। বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস একে অপরের শরীরে মিশে যাচ্ছেন। ভালোবাসায় মিশতে মিশতে স্বস্তিকা তাই প্রেমের সংজ্ঞা দিলেন।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে। এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও, স্বস্তিকাকে দেখা যাবে এই প্রথম। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের ২টি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। এবার স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে আরও কয়েক গুণ। বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচই-এর এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য