,

আইপিএলে টানা সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় শিখর ধাওয়ান

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ১৩ বছরের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তিনি আইপিএলে খেলছেন রাজধানী শহরের দল দিল্লি ক্যাপিটালসে।

আজ মঙ্গলবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন মাত্র ৫৭ বলে শতরান হাঁকান ধাওয়ান। শেষ পর্যন্ত ৬১ বলে ১০৬ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১২টি ছক্কা ও ৩টি চারে ইনিংস সাজান এই বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান।

তার ব্যাটিংয়ের উপর ভিত্তি করেই ৫ উইকেটে ১৬৪ রান করে দিল্লি। এর আগে ধোনির দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ধাওয়ান। ৫৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ওই ম্যাচেও।

এক আইপিএলে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি। তিনি ২০১৬ মৌসুমে এই অনন্য অর্জনে নাম লেখান। এ ছাড়া দুটি করে সেঞ্চুরি আছে ক্রিস গেইল, হাসিম আমলা ও শেন ওয়াটসন। আজ নাম লেখালেন ধাওয়ান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে