,

আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ইউনিয়ন কর্মী ধর্ষণ মামলায় গ্রেপ্তার

news-image

আগৈলঝাড়া,প্রতিনিধি : রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিতুমীর কলেজের ছাত্র ও ছাত্র ইউনিয়ন কর্মী সাজ্জাদ গাজীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল সোমবার রাতে এক কলেজছাত্রীকে ধর্ষণের সময় হাতেনাতে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

এ ঘটনায় ওই কলেজছাত্রীর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে নির্যাতিতা কলেজছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার সাজ্জাদ ওই উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে এবং ঢাকার তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র। তিনি বিবাহিত। সম্প্রতি রাজধানীর শাহবাগে দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলনে সাজ্জাদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গত বুধবার তিনি গ্রামের বাড়িতে যান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নির্যাতিতা কলেজছাত্রীর বাবা মারা যাওয়ার পর তার মা আর্থিক অনটনের কারণে আগৈলঝাড়া বন্দর বাজারে ঝাড়ুদারের কাজ নেন। কাজের সুবাদে বন্দরে একটি ঘর ভাড়া নিয়ে দুই মেয়েসহ বসবাস করে আসছিলেন তিনি। নির্যাতিতা ওই মেয়েটি স্থানীয় একটি কলেজের ছাত্রী। গত প্রায় ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে সাজ্জাদ গাজীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকেলে ওই ছাত্রীর মা বাজারে ঝাড়ু দিতে গেলে সন্ধ্যায় তাদের বাসায় ঢুকে ছাত্রীকে একা পেয়ে সাজ্জাদ তাকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর বাসায় ফিরে তার মেয়েকে ধর্ষণ করতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা সাজ্জাদকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই রাতেই নির্যাতিতার মা বাদী হয়ে সাজ্জাদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘আসামি সাজ্জাদকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ছাড়া নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা