,

অভিনেত্রী শ্রাবন্তীর মা মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবশেষে সেখানেই চিকিৎসা চলাকালীন না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই তথ্য নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।

আজ মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

এর আগে গেল ১২ অক্টোবর শ্রাবন্তী জানান, বেশ অনেকদিন ধরেই তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ৯ অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী। জানা গেছে, আজ শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য