,

সুশান্তের দুই প্রেমিকা মুখোমুখি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। এরপর ২৮ দিনের হাজতবাস শেষে জামিনে মুক্তি পান তিনি। এবার একই মামলায় পালটা লড়াইয়ের পথে হাঁটছেন রিয়া।

সূত্রের খবর, সুশান্তের প্রথম প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে রিয়া আইনি পদক্ষেপ নিতে পারেন। সুশান্তের মৃত্যুর পর থেকে পরোক্ষে রিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অঙ্কিতা। গ্রেপ্তারির আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, বিদেশ যাওয়ার পথে বিমানে উঠে নাকি ভয় পাচ্ছিলেন সুশান্ত এবং জানিয়েছিলেন তার ক্লস্টোফোবিয়া রয়েছে। তার প্রেক্ষিতে অঙ্কিতা আবার সুশান্তের একটি বিমান চালানোর ভিডিও শেয়ার করে রিয়াকে পরোক্ষে জবাব দিয়েছিলেন।

পাশাপাশি খবর রটেছিল, সুশান্ত নাকি ব্রেকআপের পরও অঙ্কিতার ফ্ল্যাটের কিস্তি দিয়েছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা।

শোনা গিয়েছে, এমন অনেক ঘটনা এবং মন্তব্যের জন্যই নাকি অঙ্কিতার বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে পারেন রিয়া। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ বোম্বে হাই কোর্ট নস্যাৎ করে দিয়েছেন বলেই দাবি করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য