,

ইউএনওর ফাঁকা গুলিতে এলাকায় আতঙ্ক

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের ভেতরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুর রহমান খান তার ব্যক্তিগত শটগান থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। এর পর রাতেই পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় জিডি করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশ পাঠাই। এর পর রাতে পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় জিডি করে।

জানা যায়, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রোববার সারা দিন মানববন্ধন ও সভাকে কেন্দ্রে করে উপজেলা প্রশাসন এবং পরিষদসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এ পরিস্থিতিতে রাতে গুলির শব্দ শুনে থানা পুলিশসহ শহরবাসী উপজেলা পরিষদের সামনে ভিড় জমান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খান বলেন, আমি নতুন শটগান কিনেছি। সেটি পরীক্ষার জন্য ৫ রাউন্ড পর্যন্ত ফাঁকা গুলি ব্যবহার করতে পারব; কিন্তু আমি ৪ রাউন্ট ফাঁকা গুলি পুকুরে ছুড়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনে দেয়া আছে– নতুন শটগান কিনলে টেস্ট করার জন্য ফাঁকা গুলি ছুড়তে পারি।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, রোববার সারা দিন ভাঙ্গায় ১৪৪ ধারা জারি থাকায় এমনিতে জনমনে আতঙ্ক ছিল। তার পর ৪ রাউন্ড ফাঁকা গুলির শব্দে জনসাধারণের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলি ফোটাতে পারেন কিনা বা বৈধতা আছে কিনা আমার জানা নেই। আইন তার (ইউএনও) জানা আছে, যেহেতু তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য