,

স্থানীয় সরকারের দুই শতাধিক পদে আজ ভোট

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদের দুই শতাধিক পদে আজ মঙ্গলবার সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন হবে।

এসব নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ইসির পরিচালক (জনসংযোগ) যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান।

তিনি বলেন, দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচন, একটি উপজেলায় সাধারণ, ৮টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং ৭ টি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন ও উপজেলায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং জেলা পরিষদের বেলা ২টা পর্যন্ত ভোট হবে।

সাধারণ নির্বাচন

চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ১৫ ইউনিয়ন পরিষদ হচ্ছে-

রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী, হরিদেবপুর, চন্দনপাট; ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া, মন্ডতোষ।

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকান্দি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি (ইভিএম); চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ির সুয়াবিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য