,

দুর্নীতির মামলা : অধ্যক্ষকে কারাগারে পাঠালো আদালত

news-image

রাজশাহী প্রতিনিধি : দুর্নীতির মামলায় রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০১৮ সালে গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ উমরুল হক অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল ও রাজশাহী দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়কে তদন্তের নির্দেশ দেন।

রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন। তদন্দ প্রতিবেদনে অধ্যক্ষ আবদুর রহমান কলেজ ব্যাংক হিসাব থেকে ৭২ লাখ ৪২ হাজার ৭৩০ টাকা আত্মসাত করেছেন বলে উল্লেখ করা হয়।

এদিকে, অধ্যক্ষ আবদুর রহমানের শ্যালক সেলিম হাসান অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও গোদাগাড়ী কলেজে তার আগের যোগদান বহাল রাখেন এবং তাকে সরকারি কলেজের শিক্ষক করার জন্য সেলিম হাসানের কাগজপত্র ডিজিতে পাঠান।

এছাড়াও তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দেওয়ার জন্য চেকের মাধ্যমে ৯ লাখ গ্রহণ করেন, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছে বলে মনিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের কাছে জবানবন্দী দেন। ফলে দুদকের তদন্তে আবদুর রহমানের ঘুষ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। আদালত এসব প্রতিবেদন পাওয়ার পর সোমবার অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা