,

মরিয়ম নওয়াজের স্বামীকে হোটেল থেকে গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পুলিশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে। সোমবার দেশটির সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। খবর ডন।

পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনার করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর জের ধরে মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে পুলিশ।

আজ সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এক টুইট বার্তায় মরিয়ম লেখেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

যদিও পুলিশ এখনও তাকে গ্রেফতারের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এদিকে, ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার করছেন।

উল্লেখ্য, গতকাল রবিবার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিতে।

পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য