বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৭ কর্মদিবসেই ধর্ষণ মামলার রায়, আসামির যাবজ্জীবন

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি আব্দুল মান্নান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে এ রায় দেন বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম।

মামলার চার্জ গঠনের মাত্র সাত দিনের মাথায় রায় ঘোষণা করা হলো। এর আগে, ১১ অক্টোবর পুলিশ অভিযোগপত্র জমা দিলে ১৩ অক্টোবর চার্জ গঠন করে আদালত। রোববার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন বিচারক। এরপর সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, ৩ অক্টোবর বিকেলে মোংলার মাকোড়ডোন গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মান্নান সরদার। ওই রাতে মেয়েটির মামা মোংলা থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জি ধর্ষণের সত্যতা পেয়ে আট দিনের মাথায় আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রনজিৎ কুমার মণ্ডল বলেন, মামলাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। এই সংক্ষিপ্ত সময়ে বাগেরহাটের আদালতে রায় ঘোষণার মধ্যে দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হলো।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে