,

এখন যমুনার চেয়েও বড় পদ্মা সেতু

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান ‘ওয়ান সি’। এরমধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৯৫০ কিলোমিটার। একইসঙ্গে যমুনা সেতুকে ছাড়িয়ে গেল দেশের অন্যতম মেগাপ্রকল্প স্বপ্নের পদ্মা সেতু।

সোমবার বেলা ১২টা ১০ মিনিটে স্প্যানটি বসানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এর আগে, সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানকে বহন করে রওনা দেয় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি। এরপর প্রায় এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের কাছে পৌঁছায়।

প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুতে বসানো বাকি রয়েছে ৮টি স্প্যান। যা বসবে আরো ৯টি পিলারের ওপর, এগুলো হলো- ১, ২, ৮, ৯, ১০, ১১, ১২। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে।

এদিকে ৪১ স্প্যানের ওপর ২ হাজার ৯১৭টি রোড স্লাবের মধ্যে বসানো হয়েছে ১ হাজার রোড স্লাব। এছাড়া রেললাইনের জন্য ২ হাজার ৯৫৯টি রেল স্লাবের মধ্যে বসানো হয়েছে ১ হাজার ৬০০টি রেল স্লাব।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। চলতি বছরের ৩০ মে পর্যন্ত জাজিরা প্রান্তে ২৮টি স্প্যান বসানো হয়। এরপর শুরু হয় মাওয়া প্রান্তে স্প্যান বসানোর কাজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য