,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় ট্রাকচাপায় হাসান (৮) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, হাসান জেলার নবীনগর উপজেলার দুলাল মিয়ার ছেলে। তারা রেলওয়ে কলোনির উচ্ছেদ অভিযানের পর নারায়নপুর আখাউড়া-আগরতলা সড়কের পাশে অস্থায়ী ভাবে বসবাস করছেন।

গতকাল রোববার দুপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ এর সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হলে হাসানকে উদ্ধার করে স্থানীয় লোকজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতলে নেওয়ার পথে কিছুক্ষণের হাসান মৃত্যুবরণ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: রসুল আহমেদ নিজামী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক ট্রাক জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত শিশুর পরিবারের লিখিত অভিযোগের প্রাপ্তিস্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য