,

জুটিবদ্ধ হলেন বাপ্পি-দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : শিশুশিল্পী হিসেবে পরিচিত পাওয়া দীঘি এখন চিত্রনায়িকা। শাপলা মিডিয়ার কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। এদিকে আবারও নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করলেন তিনি। এটি পরিচালনা করবেন ঢাকাই সিনেমার সিনিয়র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এখানে দিঘীর নায়ক বাপ্পী চৌধুরী।

এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন এ সিনেমায় গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন দুই নায়ক-নায়িকা। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’।

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জানান, আগামী নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছেন তিনি। ঝন্টু বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজের প্রস্তুতি নিচ্ছি। ঢাকার বাইরে কোনো একটি লোকেশনে টানা শুটিং করবো। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে বলে আশা করছি। ২০২১ সালের শুরুতেই মুক্তি পাবে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য