,

জয়-আঁচলের ‘আয়না’

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চিত্রনায়িকা আঁচল আঁখিকে। কখনোই কোনো ছবিতে নাম ভূমিকায় ছিলেন না তিনি। সেই আক্ষেপ এবার শেষ হচ্ছে। ‘আয়না’ নামের একটি সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে ‘সুলতানা বিবিয়ানা’খ্যাত এই নায়িকাকে।

ছবিটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবার। এ সিনেমায় আঁচল দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে। এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ সিনেমায় জয় ও আঁচলকে দেখা গিয়েছিল।

গতকাল রোববার শুভ মহরতের মাধ্যমে ঢাকার অদূরে সাভারে স্বাস্থ্যবিধি মেনে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। এই লটের শুটিং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ঢাকা ও দেশের অন্যান্য লোকেশনে শুটিং হবে।

সিনেমার গল্প প্রসঙ্গে মনতাজুর রহমান আকবার বলেন, ‘অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কুনজরে পড়ে। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যায়।’

চিত্রনায়িকা আঁচল বলেন, ‘প্রথমবারের মতো নাম ভূমিকায় অভিনয় করছি। গল্প ছবিটি করতে আগ্রহী করেছে। গ্রামীণ পটভূমি নিয়ে ছবির গল্প। আয়না চলচ্চিত্রের জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। ভালো চলচ্চিত্র ও চরিত্র পেলে নিয়মিত কাজ করতে চাই।’

জয় চৌধুরী বলেন, ‘খেটে খাওয়া অজপাড়া গ্রামের একজন সাধারণ মানুষ। সৎ ও নিষ্ঠাবান সব কিছুর মূলে তার পরিবার। পরিবারের মুখে দু-বেলা ভাত দিতে অন্যের জমিতে কৃষিকাজ করি। একটা সময় কাজ করতে গিয়ে অন্যায় দেখতে পেয়ে সেখানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। সে বাসার কাজের মেয়েকে অত্যাচার থেকে রক্ষা করি। পরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। ভালোলাগা থেকে ভালোবাসা তারপর বিভিন্ন রূপ নিতে থাকে। এ ছবিতে দর্শক অনেক বার্তা পাবে। অনেক কিছু শেখার আছে।’

পরিচালক জানান, ‘আয়না’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে সিনেমা হলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য