,

বাংলাদেশের সুপারস্টার খুঁজলে হিরো আলমকে দেখাচ্ছে গুগল

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের ফিল্ম সুপারস্টার লিখে গুগলে সার্চ করলে হিরো আলমকে নিয়ে তৈরি করা দুটি কনটেন্ট প্রথমে দেখা যাচ্ছে। অবাক করার বিষয় হলো, এই দুটির একটিও হিরো আলমের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়নি।

আজ রোববার গুগলে ‘Bangladesh Film Superstar’ লিখে সার্চ দিলে নিউজপয়েন্টটিভি নামের একটি ইউটিউব চ্যানেল থেকে হিরো আলমকে নিয়ে তৈরি করা ভিডিও প্রথমে দেখা গেছে। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। আর তা এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশিবার ভিউ হয়েছে। চ্যানেলটির অ্যাবাউটে ‘ভারত সরকারের ডিজিটাল কনটেন্ট এজেন্সি’ লেখা আছে। দ্বিতীয় ভিডিও’র লোকেশনও ভারতে। খুশ বায়ারওয়া নামের এক যুবকের ব্যক্তিগত চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা।

বাংলায়ও প্রায় একই অবস্থা। ‘বাংলাদেশি সুপারস্টার’ লিখে সার্চ দিলে ভিডিও অপশনে হিরো আলমকে নিয়ে তৈরি করা কনটেন্ট সবার আগে দেখা যাচ্ছে। আর বাঁদিকে আসছে সাকিব খানের উইকিপিডিয়ার পেজ।

মিউজিক ভিডিও বানাতে বানাতে অনলাইন জগতে প্রবেশ করে শুরুতে হাসির খোরাক জোগান বগুড়ার ছেলে হিরো আলম। অনেক সমালোচনা হজম করেও এই জগৎ ছাড়েননি তিনি। বরং দিনে দিনে ইউটিউব-ফেসবুকের ‘রাজা’ হয়েছেন। দিনকে দিন বাড়ছে তার ফলোয়ার সংখ্যা। সার্চিংয়ের হিসাবে বলিউড কিংদের একজন সালমান খানকেও একবার পেছনে ফেলেন তিনি!

বগুড়া সদরের এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করা আলম এখন ঢাকায় বসত গড়েছেন। সেই শুরু থেকে তিনি স্বঘোষিত ‘হিরো’। তার অঙ্গভঙ্গি মানুষকে হাসালেও আলম নিজেকে কৌতুক শিল্পী পরিচয় দেন না। তাই ‘হিরো’ শব্দটি অনেকটা যত্ন করে রেখে দিয়েছেন নামের আগে।

হিরো আলম সম্প্রতি তার ছবি মুক্তি দিয়েছেন। গুগলের তথ্য বলছে, ছবিটি প্রকাশের পর গত সাতদিনে অন্তর্জালে তার আধিপত্য বেড়েছে। গুগলের ফিল্টার এমনই। যার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে, তাকেই আগে দেখাবে। এই ধরনের প্রতিষ্ঠান প্রায়ই বলে থাকে, তারা ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে ব্যবসা করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য