,

নির্বাচনী প্রচারণায় গিয়ে নৌকার প্রার্থী নীরা হৃদরোগে আক্রান্ত

news-image

যশোর ব্যুরো : নির্বাচনী প্রচারণার শেষ দিন গণসংযোগে অংশ নিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।

রোববার বিকালে তিনি উপজেলার ভেকুটিয়া এলাকায় গণসংযোগকালে হৃদরোগে আক্রান্ত হন। নেতাকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাকে খুলনায় পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শওকত আলী বলেন, তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। অবস্থা গুরুতর নয়। তবে ৭২ ঘণ্টার আগে আশঙ্কামুক্ত এটাও বলা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে অবস্থা গুরুতর হয়। তার এনজিওগ্রাম করাতে হবে। কিন্তু যশোরে সেই ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ডাক্তারা খুলনায় পাঠিয়েছেন।

মঙ্গলবার যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নুরজাহান ইসলাম নীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হয়েছেন বিএনপির নূর-উন-নবী। রোববার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।

এদিকে, নির্বাচনী প্রচারণার শেষ দিনেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ করেছেন। করেছেন নির্বাচনী পথসভা, নৌকার প্রচার মিছিল। অসুস্থ হওয়ার আগে সারাদিন নির্বাচনী মাঠে ছিলেন নুরজাহান ইসলাম নীরাও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য