,

কারওয়ান বাজারে আলুর কেজি ৪০, হাতিরপুলে ৫০ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : কারওয়ান বাজার থেকে হাতিরপুল বাজারের দূরত্ব সর্বোচ্চ আধা কিলোমিটার। এ আধা কিলোমিটার দূরত্বে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রীর কেজিতে দামের হেরফের ১০-১২ টাকা।

সম্প্রতি সরকার প্রতিকেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও এ দামে কোথাও আলু বিক্রি হচ্ছে না। কারওয়ান বাজারে প্রকাশ্যেই প্রতিকেজি আলু ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। হাতিরপুল বাজারে একই আলু বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। আর পাড়া মহল্লায় ভ্যানে কোথাও কোথাও তা ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা আলুর চেয়ে লাল আলুর দাম তুলনামূলকভাবে দুই চার টাকা বেশি।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও পাড়া মহল্লার দোকানপাট ঘুরে দেখা গেছে, সরকারিভাবে আলুর কেজি ৩০ টাকা বেঁধে দিলেও কোথাও এ দামে বিক্রি হচ্ছে না।

সরেজমিনে কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা মূল্য তালিকায় প্রতিকেজি আলু ৪০-৪২ টাকা লিখে রেখেছেন।

আবুল কাশেম নামের এক ব্যবসায়ী সরকার নির্ধারিত ৩০ টাকা কেজিতে আলু বিক্রি কেন করছেন না জানতে চাইলে বলেন, সরকার তো অর্ডার কইরাই খালাস। কোল্ড স্টোরেজ থেকে আলু কিনে বাজারে আসা পর্যন্ত ৩০ টাকার বেশি খরচ হয়। সে ক্ষেত্রে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করলে লাভ তো দূরের কথা পুঁজি ভেঙে খেতে হবে।

হাতিরপুল বাজারের এক আলু বিক্রেতার কাছে কারওয়ান বাজার থেকে অল্প দূরত্বের এ মার্কেটে কেজিপ্রতি ১০-১২ টাকা বেশি কেন এমন প্রশ্নে বলেন, তারা খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করেন। আলুর কোয়ালিটি ভালো তাই দাম একটু বেশি।

রাজধানীর আজিমপুরের মুদি দোকানি আবদুর রহিম অন্যান্য পণ্যের সঙ্গে নিয়মিত আলু বিক্রি করতেন। গত কয়েকদিন আলুর দাম বেশি হওয়ায় আপাতত আলু বিক্রি বন্ধ রেখেছেন। পাড়া মহল্লার দোকানে প্রতিকেজি ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য