,

হাইকোর্টে আগাম জামিন চেয়ে নিক্সনের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

রোববার নিক্সন চৌধুরীর আইনজীবীরা বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি জমা দেন। আগামী মঙ্গলবার জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিন আদালতে নিক্সন চৌধুরীর জামিন আবেদনটি দাখিল করেন তার আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

পরে মনজুর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিন চেয়ে নিক্সন চৌধুরীর করা আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করেন ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য