,

নেত্রকোনায় সিঁধ কেটে তুলে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

news-image

নেত্রকোনা প্রতিনিধি : প্রতিদিনের মতো বাবা-মায়ের সাথে নিজেদের ঘরেই ঘুমিয়ে ছিল ৬ বছরের মেয়েটি। ভোররাতের দিকে সিঁধ কেটে শিশুটিকে বাবা-মায়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ শেষে নদীর পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

হঠাৎ ঘুম ভেঙে গেলে বাবা-মা তাদের মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ঘরে কোন সাড়া না পেয়ে একপর্যায়ে সিঁদ কাটা দেখে তারা চিৎকার শুরু করেন। এসময় আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসেন। পরে নদীর পাড় থেকে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটির খালা দেশ রূপান্তরকে এসব জানিয়ে বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না। মেয়েটি ঘটনার পর থেকে কথা বলতে পারছে না।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের দরগাবাড়ি এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য