,

নওগাঁ-৬ আসনে বিএনপির হরতাল

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। একই সঙ্গে এ আসনে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির উদ্যোগে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, বিএনপি নেতা নাছির উদ্দিন ও আব্দুস শুকুর, ভিপি খোকন,
জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা ও প্রচার সম্পাদক ফরহাদ হোসেন।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টার বলেন, নওগাঁ-৬ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে রানীনগর-আত্রাই উপজেলায় আগামীকাল (রোববার) অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। পরে দলীয়ভাবে আবারও সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত রোববার অর্ধদিবস হরতাল পালন করব আমরা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা