,

‘ব্যাম্বো চিকেনের’ স্বাদ নিন ঘরেই

news-image

লাইফষ্টাইল ডেস্ক : পাহাড়ে বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর সময় অক্টোবর-নভেম্বর মাস। তবে মহামারির কারণে পাহাড়ে ঘুরতে যাওয়া না হলেও ঘরেই স্বাদ নিন পাহাড়ি খাবারের।

পাহাড়ি বিভিন্ন রেসিপির মধ্যে ব্যাম্বো চিকেন সবারই পছন্দের। চাইলে ঘরেই রান্না করে খেতে পারবেন ব্যাম্বো চিকেন। আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের পাহাড়ি রেসিপি বাঁশে রান্না করা মুরগির মাংস:

উপকরণ: বাঁশের গিরা রেখে চাহিদামতো কেটে নিন। এরপর বাঁশ চোঙাটি সামান্য পানিতে ধুয়ে নিলে ভালো। দেশি মুরগি ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর ভালোভাবে ধুয়ে নিন। পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ, কাঁচা মরিচ বাটা, ধনিয়াপাতাসহ পরিমাণমতো তেল ও লবণ মিশিয়ে সামান্য পানি দিয়ে মাংস মেখে রাখুন।

প্রণালী: ধুয়ে রাখা কাচা বাঁশের চোঙার মধ্যে মাখানো মাংস ঢুকিয়ে কলাপাতা দিয়ে মুখ বন্ধ করতে হবে। এবার বাঁশগুলো কয়লায় বসিয়ে দিন। মাঝে মাঝে বাঁশটি ঘুরিয়ে দিন। এভাবে আধা ঘণ্টা রান্না করে, নামিয়ে নিন। বাঁশের মুখ খুলে ঢালুন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ