,

ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ছাদ বাগান বিলাসী সম্মননা ও বিনামূল্যে গাছ বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “লাগাই বৃক্ষ, তাড়াই দুঃখ-বাঁচাই দেশ, বাঁচাই পরিবশে” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ছাদ বাগান বিলাসী সম্মননা প্রদান ও বিনামূল্যে গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাগান বিলাসী ব্রাহ্মণবাড়িয়ার ৪র্থ ইভেন্ট বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সংগঠনের উপদেষ্টা মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাংবাদিক বিশ্বজিৎপাল বাবু, শিক্ষক পঙ্কজ দেব প্রমূখ। সভায় বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি বাড়ির ছাদে বাগান গড়ে তুলতে আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ সেরা ছাদ বাগানি এবং বাগান প্রেমীদের মাঝে সম্মননা পুরস্কার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য