,

নেতাদের ভিড়ে নির্বাচনী প্রচারণা মঞ্চ ভেঙে পড়ল (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : নির্বাচনী প্রচারণা মঞ্চে উঠেছেন জনতা দল ইউনাইটেডের নেতা চন্দ্রিকা রাই। মঞ্চে অতিরিক্ত নেতাকর্মীর ভিড়ে বক্তব্য দিতে চন্দ্রিকা মাইক্রোফোন হাতে নেওয়া মাত্রই ভেঙে গেল মঞ্চ। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিহারের সোনপুর বিধানসভা কেন্দ্রে লড়ার জন্য মনোনয়ন জমা দেন চন্দ্রিকা রাই। এরপর একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডিও। করোনাভাইরাসের কোনো রকম সতর্কতা না মেনে মঞ্চে ছিল প্রচুর ভিড়।

চন্দ্রিকার বক্তব্যের আগে বক্তব্য দিচ্ছিলেন রাজীব। তিনি একটি মালা পরিয়ে চন্দ্রিকাকে শুভেচ্ছা জানান। বক্তব্য দিয়ে রাজীব মাইক্রোফোনটি চন্দ্রিকার হাতে তুলে দেন। কিন্তু চন্দ্রিকা বক্তব্য দেওয়ার আগেই ভেঙে পড়ে মঞ্চ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চটি একেবারে সোজাসুজি ভেঙে মাটিতে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যেই চলছে বিহারের নির্বাচনী প্রচার। বিহার বিধানসভার ভোট আগামী ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

চন্দ্রিকা রাই ১৯৮৫ সাল থেকে বিহারের পরসা বিধানসভা কেন্দ্রে থেকে বেশ কয়েকবার জিতেছেন। আরজেডির মন্ত্রী ছিলেন তিনি। চন্দ্রিকা সম্পর্কে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বেয়াই। ২০১৮ সালে চন্দ্রিকার মেয়ের সঙ্গে লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে হয়। ওই বছরের আগস্টে তিনি আরজেডি ছেড়ে জনতা দল ইউনাইটেডে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য